ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

‘থর’ হয়ে ফিরবেন ক্রিস হেমসওয়ার্থ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৫৬

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘থর’। আর এই চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে, আবারও ‘থর’ হিসেবে ফিরতে চান।

‘দ্য টুডে শো’ তে উপস্থিত হয়ে ৩৮ বছর বয়সী অভিনেতা এই কথা জানান। ‘গড অফ থান্ডার’র ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন করা হয় তার কাছে। এসময় টম হল্যান্ডের আরও তিনটি ‘স্পাইডার ম্যান’ প্রকল্পে স্বাক্ষরের প্রসঙ্গে কথা উঠে আসে।

কথা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সে কয়টি ‘স্পাইডার-ম্যান’ করেছে? আমার মনে হয় সে তিনটি করেছে। আমি ছয় বা সাতটা ‘থর’ করেছি। আমার মনে হয় এক্ষেত্রে সে আমার থেকে কিছুটা পেছনে।’

সুপারহিরো সিরিজ ভক্তদের জন্য ‘থর’ চরিত্রে ফিরে আসার আশা ব্যক্ত করেন ক্রিস। তিনি বলেন, ‘যতক্ষণ তারা আমাকে চাইবে, ততোদিন আমি কাজ করবো।’

ক্রিসকে পরবর্তীতে বিখ্যাত সিরিজ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ -এর চতুর্থ সিজনে দেখা যাবে।

এছাড়া আরও দেখা যাবে অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে। সিনেমাটি ৮ জুলাই ২০২২ সালে মুক্তি পেতে চলেছে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী