গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী আলোচনা সভা
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া পাইলট মডেল হাই স্কুল মাঠে শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযুদ্ধা মো. শফিউল্লাহ শফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গাফফার, মো. বাবুল আক্তার মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. আশরাফুল ইসলাম জয়, গজারিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, বয়স্ক পুরুষ, মহিলা, যুবক, তরুণ প্রমুখ।
নৌকা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ শফি বলেন -হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা গজারিয়া ইউনিয়ন এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আসুন আমারা সব কিছু ভুলে গিয়ে কিভাবে নৌকা কে জয়যুক্ত করা যায় সে লক্ষ নিয়ে এক সাথে কাজ করি। ইনশাআল্লাহ নৌকার জয় হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied