প্রাক্তন স্ত্রীর বাড়িতে এখনো যাতায়াত করেন হৃতিক!
দীর্ঘ ৭ বছর আগে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বলিউড তারকা হৃতিক রোশনের। ২০১৪ সালে তারা ১৪ বছরের সংসার জীবনের ইতি টানেন। ওই সময়ে হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি রুপি খোরপোশ দাবি করেছিলেন সুজান। বলা হয়, বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স এটি।
এদিকে সম্প্রতি ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেল, ডিভোর্স হয়ে গেলেও এখনো প্রাক্তন স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে হৃতিকের। শুধু তাই নয়, সুজানের বাড়িতেও প্রায়শই যাতায়াত করেন অভিনেতা।
বিচ্ছেদের পর স্বাভাবিকভাবেই আলাদা থাকতে শুরু করেন হৃতিক ও সুজান। সম্প্রতি সুজান নতুন একটি বাড়ি কিনেছেন। সেখানেই দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে উঠেছেন। সেই বাড়ি আবার হৃতিকের নতুন বাড়ির কাছাকাছি। আরব সাগরের তীরে বিলাসবহুল আবাসিক এলাকায় তারা এখন প্রতিবেশী।
একটি সূত্র বলেছে, সুজান ও তার দুই সন্তান নতুন বাড়িটিতে বসবাস করেন। হৃতিক সেখানে প্রায়শই যান। কখনো কখনও দিনে দুইবারও যান অভিনেতা। প্রাক্তন স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটান।
হৃদিক ও সুজান ডিভোর্সের পরও নিজেদের মধ্য সুসম্পর্ক বজায় রেখেছেন। বিচ্ছেদ ভুলে পুনরায় তাদের এক হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও তা টেকসই হয়নি।
উল্লেখ্য, ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেছিলেন হৃদিক ও সুজান। তাদের দুই ছেলের বয়স যথাক্রমে ১৫ ও ১৩ বছর। ২০১৩ সাল থেকে আলাদা থাকা শুরু করেন এ যুগল। এরপরের বছর তাদের ডিভোর্স কার্যকর হয়।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল