কোটালীপাড়ায় আওয়ামী লীগের নৌকা প্রার্থীর কর্মিসভায় জনতার গণজোয়ার
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভীম চন্দ্র বাগচীর পক্ষে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুরুয়াবাড়ি ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ফ্লাট সেন্টারে এ কর্মিসভার আয়োজন করে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।
এ সময় রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভীম চন্দ্র বাগচী, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগমসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় শতভাগ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, যে ইউনিয়ন থেকে নৌকায় বেশি ভোট প্রদান করবেন সেই ইউনিয়নে সোনার নৌকা উপহার দেয়া হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২