সিংগাইরে জরুরি ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় ইউএনওকে শোকজ
৩৩৩-এর জরুরি ত্রাণসামগ্রী মানিকগঞ্জ জেলার সিংগাইরের ইউএনও রুনা লায়লার হেফাজতে পচে যাওয়ার ঘটনায় জেলা প্রশাসক তাকে শোকজ করেছেন বলে জানা গেছে। শনিবার (১২ জুন) দুপুরে মোবাইল ফোনে জেলা প্রশাসক এসএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউএনওসহ সংশ্লিষ্টদের আগামী রোববারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাবের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
গত বৃহস্পতিবার (১০ জুন) সিংগাইরের ইউএনওর গুদামে নষ্ট হচ্ছে ত্রাণ, ৩৩৩-এ ফোন দিয়ে মেলেনি ত্রাণ, সিংগাইরে ইউএনওর গ্যারেজে নষ্ট হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী শিরোনামে দৈনিক সকালের সময়সহ অন্যান্য গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল।
শনিবার দুপুরে সরেজমিন পৌর এলাকার আবাসন প্রকল্পে গিয়ে কথা হয় একাধিক ত্রাণপ্রত্যাশীর সাথে। সুরিয়া, জবেদা, রুপমা, রিতা, আমেনা ও রিতা রানীসহ অনেকেই অভিযোগ করে বলেন, ত্রাণের জন্য ফোন দেয়ায় ইউএনও এসে আমাদের সাথে রাগারাগি করেছেন। এমনকি পুলিশ দিয়ে ধরে নেয়ারও ভয় দেখান তিনি। ৩৩৩-এর ত্রাণ পাওয়া মমতা ও লাইলী বেগম বলেন, প্যাকেটে থাকা আলু-পেঁয়াজগুলো পচে গেছে। অন্যান্য পণ্যসামগ্রীও দুর্গন্ধযুক্ত।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপব্যাখ্যা দিয়ে ‘উপজেলা প্রশাসন সিংগাইর’ নামে ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়, যা সুধী মহলে বিতর্কের জন্ম দিয়েছে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড