ধামইরহাটে জমি নিয়ে সংঘর্ষে চাচার হাত ভেঙ্গে দিল ভাতিজা
নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাত ভেঙ্গে দিল দাম্ভিক ভাতিজা। মারপিটের ঘটনায় চাচা সহ ৪ জন জখম হয়েছেন। গুরুত্বর অবস্থায় চাচা জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করেলে হাসপাতাল কর্তৃপক্ষ, রবিবার সকাল সাড়ে ১০ টায় খেলনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষতর্শী ও থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুরে মৃত আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান সহ পরিবারের লোকজন নিজের ডোবায় মাছ মারছিলেন, জমিটি নিজের দাবী করে প্রতিপক্ষ মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান, বকুল হোসেন, হারুন ও শাহেব আলী গং চাচা জিল্লুর রহমানের (৫৯) উপর উপর্যুপরী হামলা করে তার হাত ভেঙ্গে দেয় ভাতিজারা। এ সময় তাকে উদ্ধার করতে এলে জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২) মাহাবুর রহমান (২৮) ও জিল্লুর রহমানের জামাই নুরনবী (৩০) জথম হয়। স্থানীয়দের সহযোগিতায় জখমীদের ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থায় জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করে। এ বিষয়ে হাসপাতাল উপস্থিত থাকা প্রতিপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।
ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা