ইউপি নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচন-২০২১ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি ঠিক রাখবেন, আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখব ইনশা আল্লাহ্। বিশৃঙ্খলা, মারামারি ও রক্তপাতবিহীন একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি নির্বাচনে বিশৃঙ্খলা করেন তাহলে পাস করবেন না, পাস করলে ঘোষণা হবে না, ঘোষণা হলে গেজেট হবে না। গেজেট হলে শপথ হবে না। সুতরাং কেউই নির্বাচনে বিশৃঙ্খলা করবেন না। আমি বিনয়ের সহিত বলছি, চৌদ্দগ্রামে একটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার বলেন, হোন্ডা আর গুণ্ডা মার্কা নির্বাচন চৌদ্দগ্রামে হবে না। আমরা অবাধ, সুষ্ঠু ও সহিসংতামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলুন। কেউ নির্বাচনকে প্রশবিদ্ধ করার চেষ্টা করবেন না।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম প্রমুখ।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেনসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা