ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১২-১২-২০২১ রাত ৯:৫৬
ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মত সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
 
রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি বের করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ কনাফারেন্স রুমে ডিজিটাল বাংলাদেশের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু।
 
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তার সেই লক্ষ্য আজ পূরণ হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানসহ এমন কোনো খাত নেই; যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে না।
 
আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অনান্য অতিথিবৃন্দ।
 
এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা পারভীন, প্রেসক্লাব সভাপতি নুরল ইসলাম, অফিস সুপার আসমা বানু, সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরীন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সিসিটি মোস্তাফিজুর রহমান মাছুম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন