৩০ সেকেন্ডে ৯টি ফুচকা খেলেন শুভশ্রী, চ্যালেঞ্জ দিলেন শ্রাবন্তীকে
সিনেমার পর্দায় তারা দু’জনেই জনপ্রিয়। টালিউডের প্রথম সারির অভিনেত্রী। আবার ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্ব। একে-অপরের প্রয়োজনে পাশে থাকেন, আবার আনন্দটাও ভাগাভাগি করে নেন।
বলছি শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলির কথা। দুই বন্ধু এবার সামিল হলেন ব্যতিক্রম চ্যালেঞ্জে। সেটা হলো ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। শুভশ্রী ৩০ সেকেন্ডে ৯টি ফুচকা খেয়েছেন। এবার পালা শ্রাবন্তীর।
বিষয়টা পরিষ্কার করা যাক। রেড এফএমের আরজে প্রবীন এই চ্যালেঞ্জের সূচনা করেছেন। তিনি ৩০ সেকেন্ডে ১২টি ফুচকা খেয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভশ্রীকে। সেটা গ্রহণ করে শুভশ্রীও বসে পড়েন ফুচকার প্লেট নিয়ে। কিন্তু তিনি অনেক কষ্টে ৯টা অব্দি সাবাড় করতে সক্ষম হন।
এরপর শুভশ্রী বলেন, ‘আমি ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খেতে পারব। কিন্তু আরজে প্রবীনকে হারাতে পারবে একজনই, সেটা হচ্ছে শ্রাবন্তী। প্লিজ আমার মান রাখিস ভাই।’
কিন্তু যুদ্ধে নামার আগেই যেন পরাজয় বরণ করে নিয়েছেন শ্রাবন্তী। তিনি শুভশ্রীর ওই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমার মতো দ্রুত খেতে পারব না।’
তবুও দেখা যাক, যেহেতু চ্যালেঞ্জ, সুতরাং সেটা শ্রাবন্তী গ্রহণ করতেই পারেন। তাই ভক্তরা অপেক্ষায় আছে, কবে তিনি ফুচকা খাওয়ার ভিডিও দেবেন।
এদিকে শুভশ্রী সদ্যই যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। যেখানে তার সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। সিনেমার নাম ‘ডক্টর বকশি’।
এমএসএম / এমএসএম
প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা”
শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন
নিজের কাজ দিয়েই জায়গা করে নিচ্ছেন পরশমণি
কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি
পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী
প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’
‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’
‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’
আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা
বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা