প্রেম করছেন গুরু-নোরা, গোয়ায় কাটাচ্ছেন একান্ত সময়!
বলিউডে চলছে প্রেম-বিয়ের মৌসুম। সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তরুণ অভিনেতা ভিকি কৌশল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও বসেছেন বিয়ের পিঁড়িতে। এছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়সহ অনেকের বিয়ের কথাই শোনা যাচ্ছে।
এরই মধ্যে নতুন আরেকটি প্রেমের আভাস পাওয়া গেল। ভালোবাসায় মজেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে সফল নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও সংগীতশিল্পী গুরু রানধাওয়া। গোয়া সমুদ্র সৈকতে তাদের একান্ত সময় কাটাতেও দেখা গেছে।
গতকালই (১১ ডিসেম্বর) নোরা ও গুরুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। নোরার পরনে ছাই রঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি, অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত।
এ ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি প্রেমে পড়েছেন গুরু-নোরা? প্রশ্নের উত্তর এখনো অজানা। কেননা তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।
উল্লেখ্য, নোরা ফাতেহি কানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’, ‘কুসু কুসু’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা।
অন্যদিকে গুরু রানধাওয়া ভারতের পাঞ্জাবি গায়ক। তার ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘সুট সুট’সহ অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন।
এমএসএম / এমএসএম
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!