রূপগঞ্জে অবৈধ গ্যাস দিয়ে চলছে হাসান ডাইং কারখানা
প্রশাসন ও নেতা ম্যানেজ করে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া গরুর হাটের সাথে বসতি এলাকায় গড়ে উঠেছে হাসান ডাইং কারখানা। এরা কোনো ধরনের নিয়মনীতি না মেনে ডাইং কারখানার বর্জ্যের পানি সরাসরি খালে ফেলছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। নষ্ট হচ্ছে ফসলি জমি। প্রতিরোধে প্রসাশনের নেই কোনো ভূমিকা। ফুসেঁ উঠছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই বছর আগে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে ওঠে হাসান ডাইং কারখানা। এই ডাইং কারখানায় তোয়ালের কাপড় ডাইং করে এক্সপোর্ট কোয়ালিটি তোয়ালে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। প্রসাশনের চোখ ফাঁকি দিতে লাকড়ি ও কয়লার সিস্টেম চালু রেখেছে।
নাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি জানান, হাসান ডাইং বেশিরভাগ সময়ই অবৈধ গ্যাস দিয়ে চালায়। যখন গ্যাস কম থাকে তখন লাকড়ি বা কয়লা ব্যবহার করে। ফলে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় এবং কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্যের পানি সরাসরি গিয়ে পড়ছে টাটকী খালে। এতে গোলাকান্দাইল ও দড়িকান্দি মৌজার কয়েকশ একর জমির ফসল নষ্ট হচ্ছে। এ নিয়ে এলাকাবসী প্রতিবাদ করলেও কাউকে তোয়াক্কা করছে না কারখানা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ও প্রসাশনের কাছে ডাইং কারখানা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, কারখানার মালিক হাসান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটিপি প্ল্যান না নিয়েই ঘনবসতিপূর্ণ এলাকায় ডাইং কারখানা নির্মাণ করে পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছে। এতে সরকার হারাচ্ছে রাজ্বস্ব আয় এবং কম টাকা বেতনে শিশু শ্রমিক দিয়ে চালাচ্ছে ডাইং কারখানা। অমান্য করা হচ্ছে শিশু শ্রম আইন।
হাসান ডাইং কারখানার আশ পাশে প্রায় ৪ হাজার পরিবার স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করছে। গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় গ্রামের ভিতরে হাসান ডাইং কারখানা গড়ে উঠার ফলে এলাকাবাসী পড়ছে স্বাস্থ্যঝুঁকিতে। এলাকার অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এসব ডাইং কারখানা পরিবেশ দূষণের জন্য যেমন দায়ী, তেমনি ফসলেরও ব্যাপক ক্ষতি করছে। এসব জমিতে সারাবছর কালো পানি জমে থাকার কারণে কোনো ধরনের ফসল ফলাতে পারছেন না কৃষকরা। এতে কম মূল্যে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এ ব্যাপারে মালিকপক্ষকে জানালেও কোনো প্রতিকার না পেয়ে পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে হাসান ডাইং কারখানার মালিক মো. হাসান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌ. মো. মেজবা উর রহমান জানান, আমার এ বিষয়টি জানা ছিল না। যদি অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহার করে তাহলে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied