ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ আহত ২০


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ৩:৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ভুট্টু তালুকদার (পানির কল প্রতীক) এবং জাফর আহমেদ তালুকদারের (মোরগ প্রতীক) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ কর্মী-সমর্থক আহত হন। রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেউলা‍ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম গ্রামের মাঝিবাড়ির দরজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আবু জাফর তালুকদারের পক্ষের আহতরা হলেন- আবু জাফর তালুকদার (৪২), মো. তানজিল (২০), সোহেল (২৫), বাছেদ তালুকদার (৪০), হাসান তালুকদার (৪০), হারুন মাঝি (৪২), রমিজউদ্দিন (৫৫)। ভুট্টু তালুকদারের পক্ষের আহতরা হলেন- আ. খালেক (৩৫), এছান (১৬), আবু মাঝি (৪৫), মো. রুবেল (২৫), ইমাম হোসেন বাগা (৫৫), আবুল বাগা (৬৮), কয়ছর আহমেদ (৬৫), মনসুর (৩৮)।

জানা যায়, এ দুই মেম্বার প্রার্থী একই বাড়ির লোকজন। তাদের মধ্যে ‍এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য এখন বলছে এটা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

দেউলা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজাদা তালুকদার জানান, আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুলের নেতৃত্বে বিএনপির কিছু ক্যাডারসহ আমার সমর্থকদের ওপর হামলা করে ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু জাফর তালুকদারসহ ১০ কর্মী-সমর্থককে কুপিয়ে জখম করেছে। এদের অবস্থা খারাপ হওয়ায় বোরহানউদ্দিন হাসপাতাল হতে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসি। ভোটের পরিবেশকে অশান্ত করতে তিনি এলাকায় একের পর এক হামলা করছেন। আমি প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

দেউলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আসাদুজ্জামান বাবুল জানান, নৌকা প্রতীকের প্রার্থী শাহজাদা তালুকাদারের লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর অব্যাহত হামলা করছে। এর আগে আমার ওপর হামলা করে আমার পা ভেঙে দিয়েছে। আমি এখনো চিকিৎসা নিচ্ছি। রোববার রাতে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনাটি ভিন্নখাতে নেয়ার জন্য আমাকে দায়ী করে বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন। আমি এলাকায় গণসংযোগ করতে গেলেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়। আমি শান্তিপূর্ণভাবে নির্বাচন করার পরিবেশ চাই। 

মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ভুট্টু তালুকদার বলেন, আমার ১০-১২ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। তারা এখনো লালমোহন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়