ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

এনজিও থেকে ঋণ নিতে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৫:০

এনজিও থেকে ঋণ নিতে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার সীমান্তবর্তী লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন। আহত গৃহবধূ তাসলিমা বেগম (২৭) চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের সোলাইমান খলিফার মেয়ে।

তিনি জানান, জিয়াউদ্দিনের সঙ্গে ১২ বছর পূর্বে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় তার স্বামী ঋণ নেয়ার জন্য বাড়িতে এক এনজিওকর্মীকে নিয়ে আসেন। ঋন নেয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তার স্বামী জিয়াউদ্দিন বেসরকারি ওই সংস্থা থেকে ঋণ নেয়ার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় ওই এনজিওকর্মীর সামনেই কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি মারধর ও রক্তাক্ত জখম করেন। নির্যাতনের খবর পেয়ে ওই গৃহবধূর ভাই ও ভগ্নিপতি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ওই নারীর ডান চোখে গুরুতর রক্তাক্ত ফাটা ও নীলফোলা জখম পাওয়া গেছে।

গৃহবধূ তাসলিমা বেগমের ভাই ইমাম হোসেন বলেন, ভগ্নিপতি জিয়াউদ্দিন যৌতুক বাবদ এ পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়েছে। সে কিছুদিন পরপর আমার বোনকে টাকার জন্য নির্যাতন করে। আমরা এর বিচার চাই।

নির্যাতনের বিষয়ে জানতে জিয়াউদ্দিনকে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বলে মুঠোফোনের লাইন কেটে দেন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, গৃহবধূকে নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়