প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : এমপি মুকুল
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে ভোলার দৌলতখানে ১২৪ জনের মধ্যে ১৮ হাজার টাকা করে অনুদান দিয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন পারভেজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অনুদান প্রদান।
তিনি আরো বলেন, কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও পিতল ও কাসা পণ্যপ্রস্তত কাজে নিয়োজিত আজকের সুবিধাভোগী যারা অনুদানের টাকা পাবেন, আপনারা নিজ নিজ পেশার উন্নয়নে সেটি কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন। সরকারের প্রত্যাশা, এই অনুদানের টাকা আপনারা অনুৎপাদনশীল কাজে খরচ না করে নিজেদের পেশার উন্নয়নে ব্যয় করবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, উন্নত দেশ গঠন একা সরকারের কাজ নয়। সমাজের প্রত্যেকটি মানুষ, পেশাজীবীকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হলে, কর্মদক্ষতা বৃদ্ধি পেলে তবেই উন্নত এক সমাজ ও দেশের শীর্ষে আমরা পৌঁছতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু প্রমুখ।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড