ময়মনসিংহে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মহিলা ক্রীড়া সংস্থার মাঠ প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়ড়া উড়িয়ে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক এর পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আখলিমা সুলতানা লিমা। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা হলো মনের খোরাক, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। তাই লেখাপড়ার পাশাপাশি ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামছুন্নাহার বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মালেকা পারভীনসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা টিমের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামছুন্নাহার বেগম। উদ্বোধনী খেলায় সদর উপজেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সদর উপজেলা ঈশ্বরগঞ্জকে হারিয়ে জয়লাভ করে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার