ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

নবায়নযোগ্য শক্তি খাতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে : প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ৩:৩৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, “আমরা এখন ৪র্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছি। এই শিল্পবিপ্লব আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে। চুয়েট সঠিক পথেই হাঁটছে। তাদের শিক্ষার্থীদের সবরকমের পোটেনশিয়ালিটি রয়েছে। শেখ কামাল আইটি ইনকিউবেটরে সুবিধা কাজে লাগিয়ে নিজেদের সেভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সম্প্রতি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তবে এটাই শেষ নয়, আমাদের আরও কাজ বাকি আছে। আমাদের দেশে জ্বালানি মাত্র ৩ শতাংশ নবায়নযোগ্য শক্তি হতে আসে। এই খাতে রিসার্চ ও ইনোভেশন নিয়ে যন্ত্রকৌশল বিভাগের সরাসরি কাজ করার সুযোগ আছে।  এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গবেষণার সংস্কৃতি গড়ে তোলে।”
তিনি ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ৬ষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে 6thInternational Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE2021)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন। কনফারেন্সে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বভিাগরে অধ্যাপক এবং কনফারেন্সের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), যন্ত্রকৌশল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। যন্ত্রকৌশল বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন স্নিগ্ধার যৌথ সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ, কনফারেন্সের উপদেষ্টা কমিটির কো-চেয়ারম্যান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিগ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জোবায়ের, কেএসআরএম’র সাপ্লাই চেইনের সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা আনোয়ার খান ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (দক্ষিণ পূর্বাঞ্চল)-এর প্রধান প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক। এতে বিদেশি মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন প্রফেসর ড. মাসজুকি বিন হাজি হাসান, প্রফেসর ড. মোহাম্মদ রাসুল, প্রফেসর ড. ফিরোজ আলম, প্রফেসর এমেল তাবান। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হয়। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়াও ৮টি কী-নোট এবং একটি ইন্ডাস্ট্রিয়াল টক উপস্থাপিত হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০