ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে গৃহবধূ রিনার ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৫:১৫

কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ রিনা বেগম হত্যার প্রতিবাদে ও  খুনের ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী এয়াকুবের ফাঁসির দাবিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয় পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় সকল শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। নিহত রিনা পানকরা গ্রামের আবু তাহের সওদাগরের মেয়ে। ঘাতক স্বামী এয়াকুব পাশ্ববর্তী ঠোল্লাপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে।

গত ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায়  নিহতের পিতা আবু তাহের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে গত বুধবার নাঙ্গলকোট থানা পুলিশ স্বামী এয়াকুবকে আটক করে কারাগারে প্রেরণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি বদিউল আলম রাজু, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, সমাজসেবক মজিবুল হক, সাহাব উদ্দিন, আব্দুর রশিদ, তনু মিয়া, নিহত রিনার পিতা আবু তাহের সওদাগর, মা আকলিমা বেগম, ভাই মহিন উদ্দিন, রহিম উদ্দিন, পেয়ার আহম্মদ, বোন জাহেদা বেগম, মিনারা বেগম, ফুফু মনোয়ারা বেগম, চাচী আনোয়ারা বেগম।

মানববন্ধনে নিহতের বড় ভাই মহিন উদ্দিন বলেন, আমার বোন ঘটনার দিন বিকেল তিনটার দিকে মোবাইল ফোনে কল করে অনেক কান্নাকাটি করে জানায় তার স্বামী এয়াকুব তাকে অনেক মারধর করেছে। এর ১০ মিনিট পরে স্বামী এয়াকুব ফোন করে জানায় আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করতে পারে না, তাকে যৌতুকের জন্য মারধর করে হত্যা করা হয়েছে। তিনি ঘাতক এয়াকুবের ফাঁসির দাবী করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, বিয়ের পর থেকে প্রায় সময় এয়াকুব রিনাকে মারধর করত। আমরা এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক করি। এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাই।

উল্লেখ্য, চার বছর পূর্বে উপজেলার ঠোল্লাপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে এয়াকুবের সঙ্গে পানকরা গ্রামের আবু তাহের সওদাগরের ছোট মেয়ে রিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় এক লাখ টাকা যৌতুক দেয়া হয় এয়াকুবকে। বিয়ের কিছুদিন পর থেকে আবারো যৌতুকের জন্য রিনা বেগমকে মারধর শুরু করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার সালিশ বৈঠক হয়। সর্বশেষ গত ১৫ দিন পূর্বে রিনার পরিবারের কাছে একটি মোবাইল সেট দাবি করে এয়াকুব। মোবাইল দিতে অপারগতা প্রকাশ করলে এয়াকুব রিনাকে বেড়ধক মারপিট করলে রিনা তার পিতা আবু তাহেরের কাছে চট্টগ্রাম চলে যায়। গত রোববার চট্টগ্রাম থেকে রিনা স্বামীর বাড়ি ঠোল্লাপাড়া গ্রামে এলে মঙ্গলবার দুপুরে তাকে মারপিট করে। এর কিছুক্ষণ পরে সে বসতঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে এলাকায় প্রচারণা চালায় স্বামী এয়াকুব।

এমএসএম / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা