ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচন : সাটুরিয়ায় ১০ বিদ্রোহী প্রার্থীকে আ‘লীগ থেকে বহিষ্কার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৬:১৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন বলেন, দলীয় পদ থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গসংগঠনের সব ধরনের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
 
সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বহিষ্কুতরা হলেন- বালিয়াটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, আওয়ামীলীগের সদস্য মীর আনিছুজ্জামান চৌধুরী।তিল্লি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম খোকন ও আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ।ফুকুরহাটি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী খান লাবু।  সাটুরিয়া ইউনিয়নে সাটুরিয়া উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।
 
দিঘলীয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান ও যুগ্ন সম্পাদক এটিএম আব্দুল জলিল। বরাইদ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাই ও উপদেষ্টা মো. মোশারফ হোসেন।
 
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সাটুরিয়া উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ওই ১০ জন বিদ্রোহী প্রাথীকে বহিস্কার করা হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ