পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের সার্বিক পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ৷প্রধান অতিথির বক্তব্যকালে আতাউর রহমান আতা বলেন, শেখ হাসিনা সরকার শান্তি-শৃঙ্খলা আর উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্য উন্নয়নের সরকার ৷
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আপনারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে কাজ করুন ৷ ইনশাল্লাহ ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিনুর রহমান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিহাদুল ইসলাম জিহাদ, জেলা মহিলা আ.লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ ৷এসময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিন উদ্দিন মন্ডল, জাহাঙ্গীর খান ঠান্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন খান সহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied