ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:০
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 
বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। শহীদ মিনারে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে। পরে সকাল সাড়ে ৮ টায় গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুল  মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা প্রশাসন। পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরীর । উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম, গজারিয়া থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দীন।  পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শারীরিক কসরত ডিসপ্লে প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
পরে বিজয় দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশন ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফুকুল ইসলাম বীর প্রতীক  মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ