ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশর মহান বিজয় দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:৪
সৌদি আরবের ব্যাস্ত তম নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ৫০ বছর ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
 
১৬ ডিসেম্বর ২০২১ সৌদি স্থানীয় সময় সকাল ৭টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 
পরে জেদ্দা কনস্যুলেটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করা হয়। 
কনসাল জেনারেল এর পুস্পস্তবক অর্পণের পরপর প্রবাসী বাংলাদেশীদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে দিবসটি পালন করা হয়। 
 
বিকেলে কনস্যুলেট জেনারেল জেদ্দা কার্যালয়ে বিজয়ের তাৎপর্য ও শহীদের স্মরণে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
দিবসটি উপলক্ষ্যে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ কারিকুলাম শাখায় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ মিনার পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা মান্যবর কনসাল জেনারেল নাজমুল হক।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা