ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার উপদেষ্টা জয়নাল হাওলাদারের বিদায় সংবর্ধনা


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১১:৩৪
‘যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়। আপনি আমাদের হ্নদয়ে আছেন, থাকবেন ।আপনার স্মৃতি কখনো ভুলতে পারব না'। এমনই আকুতি আর ভালোবাসার চোখের জলে জেদ্দাপ্রবাসী বাংলাদেশি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি বিদায় জানাল বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা জয়নাল হাওলাদারকে। বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাওলাদার দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার (১২ মে) বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 
 
শনিবার রাতে বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসাইন। প্রচার সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন জয়নাল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি জমসেদ, অর্থ সম্পাদক শাহ আলম সাফা, আসলাম উদ্দিন। 
 
অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলোয়াত করেন আবুল কালাম। এতে বক্তব্য রাখানে- মাহবুব আলম সুমন, সাহেদ আজগর, দাদন ফকির, মোবারক হোসেন, মনির হোসেন, শাহদাত, শরিফুল ইসলাম, মুখলেছুর রহমান, ইসমাঈল মাসুদ, নয়ন খান, সিদ্দিক ও মোজাফর হোসেন প্রমুখ।
 
বক্তারা দল ও জেদ্দার কমিউনিটির জন্য বিদায়ী অতিথির অবদান সম্পর্কে তুলে ধরেন এবং সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। 
 

এমএসএম / জামান

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা