ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে বিজয় দিবস উদযাপন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২১ রাত ৯:১৩

ভোলার দৌলতখানে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামী লীগ , মুক্তিযোদ্ধা সাংসদ, থানা পুলিশের পক্ষে থেকে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌরশহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পৌরশহরের স্লুইজগেইট এলাকা শেষ হয়। পরে বীর শহীদের সমাধির সামনে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমির জাং গজনবী স্টোডিয়ামে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়। সন্ধা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান