ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদকে বিলুপ্তি ঘোষণা ও পুষ্পার্ঘ্য অর্পণে বাধা


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২১ রাত ৯:১৪
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদকে এবোলিশ(বিলুপ্তি) ঘোষণা ও পুষ্পার্ঘ্য অর্পর্ণে বাধা দেয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
আজ সকাল ৯ টায়  জয় বাংলার পাদদেশে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পনের আয়োজন করা হয়।এসময় বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আয়োজক কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মোঃ জাহিদ হাসান মাইকে ঘোষণা করেন বঙ্গবন্ধু পরিষদকে বিশ্ববিদ্যালয়ে এবোলিশ(বিলুপ্তি) ঘোষণা করা হয়েছে।পরবর্তীতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকবৃন্দ এর তীব্র প্রতিবাদ করেন এবং স্বপ্রণোদিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ বিষয়ে অনুষ্ঠানের সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক ড. মোঃ জাহিদ হাসান এর সাথে যোগাযোগ করে হলে তিনি জানান"
ক‌মি‌টি টি পু‌রো‌নো হ‌য়ে গে‌ছে, তাই নতুন বঙ্গবন্ধু প‌রিষদ ফুল ‌দিবে এটাই সবাই চা‌চ্ছে। তাছাড়া পু‌রো‌নো বঙ্গবন্ধু প‌রিষ‌দে অ‌নেক হাই‌ব্রিড লোকজন র‌য়ে‌ছে। তারা বিশৃংখলা সৃ‌ষ্টির চেষ্টা কর‌ছে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রশাসন থেকে এমন নির্দেশনা ছিলনা। সঞ্চালক কেন বলেছেন সেটা তিনিই বলতে পারবেন। 
যোগাযোগ করা হলে পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধু পরিষদকে প্রশাসন বিলুপ্ত করতে পারে না। এটা সংগঠনের বিষয়। আশা করি বিদ্যমান সমস্যা অচিরেই সমাধান হবে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা