ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে শহীদ পুলিশ ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৩:৫৫
শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সন্মাননা-সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
(১৭ ডিসেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন মুক্তিযোদ্ধাগণ হলেন দেশ ও জাতির হাতিয়ার। উনাদের ত্যাগ, সাধনার জন্য আমরা লাল সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি। পেয়েছি নিজস্ব পতাকা। পেয়েছি বাংলাদেশ নামের একটি ভূখন্ড। জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, রেঞ্জের ক্রাইম ম্যানেজমেন্ট এর পুলিশ সুপার  মোঃ ফারুক হোসেন, ট্রেনিং সেন্টার ইন সার্ভিস এর পুলিশ সুপার ফাহিমা আক্তার। অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা গ্যাস উদ্দিন, পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযুদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান সফিউদ্দিন আকন্দ হেলাল,গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর পুলিশ মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী। 
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম এবং অন্যান্য বীর মুক্তিযুদ্ধাগণ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান