ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে বোরহানউদ্দিনে মানববন্ধন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৪:৪৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর তালুদকার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের উপর বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান বাবুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্ভে গ্রেপ্তার দাবীতে মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার সকালে বোরহানউদ্দিন পৌর শহরের থানা টু হাসপাতাল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. তাজউদ্দিন খাঁন, যুবলীগ নেতা মিজানুর রহমান, দেউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্ভে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। 
উল্লেখ্য ওই দুইজনসহ অন্যান্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় গত ৮ ডিসেম্বর জাফর তালুকদারের চাচাতো ভাই বাসেদ তালুকদার বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
দৃষ্টি আকর্ষণ করা হলে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, নিরপেক্ষ তদন্ত চলছে। আসামী ধরার চেষ্টাও অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়