ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খেলাধুলার মধ্যে থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায় : মেয়র আককাস আলী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ১১:৫১
দিনাজপুরের বিরামপুরে ‘আলহাজ্ব গুল মোহাম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
 
শুক্রবার বিকেলে পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠে টুর্নামেন্টের ফাইনাল এ খেলাটি অনুষ্টিত হয়। টুর্নামেন্টের আয়োজক ছিলেন বিরামপুর পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
 
টুর্নামেন্টে বিরামপুরের ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ ধারাভাষ‍্যকারের দায়িত্ব পালন করেন। খেলায় ঘোড়াঘাট ফুটবল একাডেমি ৩-২ গোলে নবাবগঞ্জ ক্লাব এন্ড লাইব্রেরীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে ৩৫ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্সআপ দলকে ট্রফির সাথে ২৫ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়।
 
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে, পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্যানেল মেয়র আবুল কালাম বকুলসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ।
 
সভাপতির বক্তব্যে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, খেলার পরিচালক, খেলোয়াড়বৃন্দ এবং আয়োজক কমিটিসহ বিরামপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন