দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার
ভোলার দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ীর সফিউল্যাহর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বিরল সাপটি দেখতে শতশত লোক ভির করে ওই বাড়িতে। স্থানীয়রা জানায়, গৃহকর্তা সফিউল্যাহ তার রান্নাঘরে সাপটি দেখতে পান। এসময় সফিউল্যাহর পরিবারের সদস্যরা অনেক ভয় পেয়ে যান। পরে প্রতিবেশী রাকিব নামের এক যুবকের সহায়তায় সাপটি একটি পাত্রে বন্দি করে ফেলা হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্তকরণের জন্য নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলেন, বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। বনবিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন জানান, সাপটি উদ্ধার করে তজুমদ্দিন রেঞ্জের শশীগঞ্জ বিটের বনে অবমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার