ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়া ইউপি নির্বাচন : সরে দাঁড়ালেন আ.লীগের ২ বিদ্রোহী প্রার্থী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৪:৫৭
 নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ও নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী। শনিবার ) সকাল সাড়ে ১১ টায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং একই দিন বিকাল ৩ টায় নোয়াগ্রাম ইউপির এলজেএস ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জয়পুর ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের আখতার হোসেন ও নোয়াগ্রাম ইউনিয়নের ঘোড়া প্রতিকের প্রার্থী কবিরুল হক লাবু।
 
এ সময় তারা দলের প্রতি আস্থা ও সম্মান রেখে জয়পুর ইউপিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম সুমন ও নোয়াগ্রাম ইউপিতে মুন্সী জোসেফ হোসেনকে ভোট দেওয়ার জন্য সমর্থকসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং একই সাথে উপজেলা আ’লীগ থেকে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা আ’লীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, নড়াইল জেলা আ’লীগের সহ সভাপতি আজাদ রহমান, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ