ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী ক্রেচিকোভা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:২

দুজনই প্রথমবারের মতো উঠেছিলেন ফাইনালে। ফলে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে নতুন রানির দেখা পাওয়া ছিল অবধারিত। প্রথমবারের মতো ফাইনালে উঠে সেই সুযোগটি কাজে লাগালেন চেক রি পাবলিকের বারবোরা ক্রেচিকোভা। শনিবার (১২ জুন) রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে শিরোপা জিতেছেন ক্রেচিকোভা। তিন সেটের ম্যাচে ৬-১, ২-৬ ও ৬-৪ গেমে জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।

শিরোপা জিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ক্রেচিকোভা বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। জয়টা উপভোগ করতে পেরেছি। সত্যিই আমি খুব খুশি। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। কারণ একটু আগে যা ঘটে গেল, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না, গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।’

ক্রেচিকোভার সামনে এখন সুযোগ নারী দ্বৈত আসরেও চ্যাম্পিয়ন হওয়ার। রোববার নারী দ্বৈতের ফাইনালে লড়বেন তিনি। ২০০০ সালে ফ্রান্সের মারি পিয়ার্সের পর রোলাঁ গারোঁয় কেউ এক আসরে মেয়েদের এককে ও দ্বৈতে শিরোপা জিততে পারেননি।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড