ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাঠে যাওয়ার সময় আম্পায়ারদের ওপর হামলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে হামলা হয়েছে আম্পায়ারদের ওপর। 

জানা গেছে, সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোতে হামলা হয়। আম্পায়ারদের গাড়িতে আটকেও রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ।
আজ (রোববার) সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দুটি ম্যাচ। ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। সেক্ষেত্রে টস হওয়ার কথা সাড়ে ৮টায়। তবে নির্ধারিত সময়ে ম্যাচ তো হয়ইনি, টসও হয়নি। 

বিকেএসপিতে খেলতে যাওয়া একটি দলের সূত্র থেকে জানানো হয়, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা হয়। তবে মাইক্রোর পেছনের কাচ ভেঙে গেছে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ অফিসিয়ালদের গাড়ি।

তিনি বলেন, ‘ম্যাচ তো ৯টায় শুরুর কথা ছিল। আমরা তার আগেই পৌঁছে গেছি। তবে আশুলিয়ার দিকে আম্পায়দের মাইক্রো আটকে রাখা হয়। ইট-পাটকেলও মারা হয়েছে বলে খবর পেয়েছি। মাইক্রোর পেছনের কাচ ভেঙে গেছে। এজন্য খেলা শুরু হতে দেরি হচ্ছে। ঘটনার পর আম্পায়াররা এসে পৌঁছেছেন। আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে।’

জানা গেছে এই ঘটনায় সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী বাস। শ্রমিকদের বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে।

এই বিষয়ে বিকেএসপির পাবলিক রিলেশন অফিসার আশরাফুল বলেন, ‘সকালে ডিইপিজেড এর সামনে একটি কারখানায় শ্রমিকরা ইট পাটকেল মারে। বিকেএসপি যাওয়ার পথে আম্পায়ার ও খেলোয়াড়ের গাড়ি যানজটে আটকা পড়ে। শ্রমিকদের ছোড়া ইট এসময় আম্পায়ারের গাড়িতে এসে পড়ে। তাদের ওপর উদ্দেশ্যমূলক কোন হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে বিকেএসপির মাঠে খেলা চলছে।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড