এবার ইউরোপের মানুষ দেখবে ‘মিশন এক্সট্রিম’
বহুল আলোচিত বাংলা সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে গত ৩ ডিসেম্বর। এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া তিন মহাদেশে একযোগে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর দর্শকদের ব্যাপক সাড়া ও প্রশংসা লাভ করে।
সেই ধারাবাহিকতায় এবার ‘মিশন এক্সট্রিম’ যাচ্ছে ইউরোপ মিশনে। এই মহাদেশের তিনটি দেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ৭ জানুয়ারি থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মানুষ দেখতে পারবে এটি।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, ইউরোপের তিনটি দেশের মোট ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। এর মধ্যে রয়েছে - স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গ্লাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিন। ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট এন্ড কোয়ে, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড ব্র্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ান।
এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, “মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি কমে গেলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’’
ইউরোপে এই সিনেমা পরিবেশনা করছে রিভেরী ফিল্ম বিডি। প্রতিষ্ঠানটির কর্ণধার রন্টি ইসলাম বলেন, “ইউরোপে এত বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশীয় সিনেমা রিলিজ দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু, ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়। সামনের দিনগুলোতে দেশের ভালো সিনেমার ইউরোপ রিলিজ অব্যাহত রাখব।’’
জানা গেছে, আগামীতে সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, মালেশিয়া প্রভৃতি দেশেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, পুলিশ-অ্যাকশন ধাঁচের ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী