ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে যেভাবে দেখবেন কোপা আমেরিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:৮

বহুল কাঙ্ক্ষিত কোপা আমেরিকা শুরু হচ্ছে রাতে। বাংলাদেশ সময় রোববার (১৪জুন) দিবাগত রাত তিনটায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনুজুয়েলা। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে পৃথিবীর প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের। 

যেখানে খেলবেন লিওনেল মেসি-নেইমারদের মতো তারকা ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্ট নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। বাংলাদেশে যেন সেটা আরেকটু বেশি। কিন্তু এবারের কোপা আমেরিকা দেখা যাবে কোথায়?

এমন প্রশ্ন আছে অনেকের মনেই। দক্ষিণ এশিয়ার জন্য এবারের কোপার স্বত্ত্ব কিনেছে সনি পিকচার্স নেটওয়ার্ক। সনি টেন টুতে দেখা যাবে এবারের কোপা আমেরিকা। এছাড়াও বাংলা ধারাভাষ্য পাওয়া যাবে সনি সিক্স এসডি ও এইচডি চ্যানেলে।

কেউ যদি অনলাইনে দেখতে চান? তাহলে এটি দেখা যাবে সনি লিভ অ্যাপ ও সনি লিভ.কমে। এছাড়াও বাংলাদেশের টফি, এইচডিস্ট্রিমজের মতো অ্যাপগুলোতে দেখা যাবে এবারের কোপা আমেরিকা। ব্রাজিল ম্যাচ দিয়ে রোববার কোপা আমেরিকা শুরু হবে। আর্জেন্টিনা মাঠে নামবে এর পরের দিন, চিলির বিপক্ষে। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে