ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

অমিতাভ-সালমানের পর বাড়ি ভাড়া দিচ্ছেন কাজল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৪৭

বাড়তি আয়ের পথে হাঁটছেন বলিউড তারকারা। কখনও অমিতাভ বচ্চন, কখনও সালমান খান বাড়ি ভাড়া দিয়েছেন। এবার সেই তালিকায় আরও একটি নাম। তিনি কাজল।

জানা যাচ্ছে, মুম্বাইয়ের পাওয়াই অঞ্চলের ফ্ল্যাটটি ভাড়া দিচ্ছেন তিনি। ৭৭১ স্কয়ার ফিটের ওই ফ্ল্যাট অবস্থিত হীরানন্দিনী গার্ডেনসের ২১তলায়। কত টাকায় ভাড়া দেওয়া হবে ওই ফ্ল্যাট? ভাড়া বাবদ কাজল নিচ্ছেন প্রতি মাসে ৯০ হাজার টাকা। এক বছর পর ভাড়া বেড়ে হবে ৯৬ হাজার ৭৫০ টাকা। কাজলের বাড়িতে থাকতে গেলে আপনাকে জমা দিতে হবে ৩ লাখ টাকার সিকিউরিটি ডিপোজিট। ইতোমধ্যে ভাড়াটের সঙ্গে নাকি চুক্তিপত্রে স্বাক্ষরও হয়ে গেছে অভিনেত্রীর।

এ মুহূর্তে কাজল জুহু অঞ্চলে একটি বিলাসবহুল বাংলোতে পরিবারের সঙ্গে থাকেন। তার প্রতিবেশী অমিতাভ বচ্চন থেকে শুরু করে হৃতিক রোশন, অক্ষয় কুমারেরা। তার বাড়ির নাম শিবশক্তি।

সূত্রের খবর, প্রায় ৬০ কোটি টাকা দিয়ে ওই বাংলো কিনেছিলেন অজয়। এর আগে অবশ্য কাজল-অজয় থাকতেন কাছেই শক্তি নামক আরেক বাংলোতে। দিন দুয়েক আগেই প্রকাশ্যে এসেছিল সালমান খানের বান্দ্রার বাড়ি ভাড়া দেওয়ার কথাও। কাজলের মতো তিনিও দর হাঁকিয়েছিলেন প্রতি মাসে ৯৫ হাজার টাকা। এছাড়া অগ্রিম দিতে হবে ২ লাখ ৮৫ হাজার টাকা। ইতোমধ্যে ভাড়াটে পেয়েও গেছেন ভাইজান। তার নাম আয়ুশ দুয়া।

তবে এসবের মধ্যেই সবকিছুকে ছাপিয়ে গেছেন বিগ-বি। কৃতি শ্যাননকে প্রতি মাসে দশ লাখ টাকার বিনিময়ে নিজের বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। সেলিব্রিটি বলে কথা, তাদের বাড়িতে থাকার মূল্য কি আর আমআদমির সাধ্যের মধ্যে?

এমএসএম / এমএসএম

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

ব্র্যান্ড জগতে নতুন ভাবে উপস্থাপন করলেন ফারিহা

প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা”

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

নিজের কাজ দিয়েই জায়গা করে নিচ্ছেন পরশমণি

কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’