ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কাশিনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিনের চশমা মার্কার সমর্থনে পথসভা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১:৩৮

কুমিল্লার চৌদ্দগ্রামের ১নং কাশিনগরে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল হক শাহিনের চশমা মার্কার সমর্থনে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সাধারণ জনতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল হক শাহিন বলেন, কাশিনগর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন ছিল। আল্লাহর রহমতে ও ইউনিয়নবাসীর ভালোবাসায় আগামী নির্বাচনে আমি জয়লাভ করলে ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশা আল্লাহ্। ঘুষ, দুর্নীতি ও বাণিজ্যমুক্ত ইউপি গঠনে নিরলসভাবে কাজ করবো

তিনি আরো বলেন, জন্ম নিবন্ধন ও হোল্ডিং ট্যাক্স সুবিধাসহ সরকার প্রদত্ত সকল সেবা মানুষের দোড়গোড়ায় সহজভাবে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। রাস্তাঘাট, স্কুল-মাদরাসা, মসজিদ, মক্তব ও মন্দিরসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি ভাতা কার্যক্রম সুষম বণ্টনের মাধ্যমে নিশ্চিত করা হবে। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন।

এমএসএম / প্রীতি

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত