ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোভিড মোকাবেলায় নার্সগণ অসামান্য অবদান রেখেছেনঃ মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৯-১২-২০২১ বিকাল ৫:৩৯
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, নার্সিং ও মিডওয়াইফারি অত্যন্ত সম্মান ও মর্যাদার পেশা। তারা মানবসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কোভিড ১৯ মোকাবেলায় নার্সগণ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে মানুষকে ভালো রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ।
 
 ময়মনসিংহ নাসিং কলেজ আয়োজিত বিএসসি ইন নাসিং ১৩ ও ১৪ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি ৮ম ও ৯ম ব্যাচ এর নবাগত ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র।
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কোভিড ভ্যাক্সিনেশন কার্যক্রমের নার্সদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলন, কোভিড ১৯ থেকে সুরক্ষায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভ্যাক্সিনেশন কার্যক্রমে উল্লেখ্যযোগ্য সফলতা অর্জন করেছে। এই সফলতার পেছনে নার্সগণের রয়েছে উল্লেখ্যযোগ্য ভূমিকা। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ নাসিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া,  বাংলাদেশ মেডিকেল এসোসিয়য়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহামন ভূইয়া, সাধারন সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শ্রী নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো লুৎফর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা