৬ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে অমানবিক নির্যাতনের পর তাড়িয়ে দিলেন স্বামী
যৌতুকের চার হাজার টাকার দাবি পূরণে ব্যার্থ হওয়ায় রাতভর বেধরক ভাবে পিটিয়ে বাড়ি থেকে দশ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে কোলের শিশু কন্যা সহ বের করে দিলেন এক পাষন্ড স্বামী।
রবিবার সকাল থেকে সন্ধা অবধি অসুস্থ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে স্বামীর বাড়ি ফিরতে ও চিকিৎসাসেবা না নিতে পেরে দুই বছর বয়সী কোলের শিশু কন্যাকে নিয়ে অসহায় ফাতেমা বেগম অবশেষে ফিরে গেছেন দিন মুজুর পিতা মাতার বাড়ি।
নির্যাতিত ফাতেমা সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও পার্শবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুরের ইসলামপুর গ্রামের থাকা দিন মজুর আবদুল হাশিমের মেয়ে।
এরপূর্বে শনিবার রাত দশটা থেকে ভোর রাত পর্যন্ত যৌতুক লোভী স্বামী বাবুল দফায় দফায় বসত ঘরে দরজা বন্ধ করে ফাতেমার উপর চালায় বেধরক মারপিট।
রবিবার সাত সকালে চুলের মুটি ধরে টেনে হিছরে কোলের শিশু সন্তান সহ অন্ত:সত্তা ফাতেমাকে বাড়ি থেকেও বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধায় নির্যাতিত ফাতেমা বেগম গণমাধ্যমকে জানান, ২০১৭ সালে উপজেলার গুটিলা গ্রামের আব্দুল বারিকের ছেলে বাবুল মিয়ার সাথে পারিবারীক ভাবে বিয়ে দেয়া হয় একই গ্রামের দিন মজুর আব্দুল হাসিমের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে ফাতেমা বেগম (১৭) কে। দুই বছর পূর্বে তাদের কোল জুড়ে আসে এক শিশু কন্যা। বর্তমানে ফাতেমা দশ মাসের অন্ত:সত্তা।
বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী বাবুলের চাহিদা পূরণে বিভিন্ন সময় সবজি বাগান, ব্যবসার কথা বলে অর্ধ লক্ষাধিক টাকা এনে দেন ফাতেমা দিন মুজর পিতার নিকট হতে।
এরপর গত কয়েকদিন ধরেই ফের নতুন করে পিতার নিকট থেকে চার হাজার যৌতুক এনে দেয়ার জন্য নানাভাবে মানসিক চাঁপ সৃষ্টি করা হয়।
এক পর্যায়ে যৌতুকের চার হাজার টাকার দাবি পূরণে ব্যার্থ হওয়ায় শনিবার রাতভর বেধরক ভাবে পিটিয়ে পরদিন রবিবার চুলের মুটি ধরে টেনে হিছরে কোলের শিশু কন্যা সহ অন্ত:সত্তা ফাতেমাকে বাড়ি থেকে বের করে দেন স্বামী বাবুল।
শারিরীক নির্যাতনে নূহ্য হয়ে রবিবার সকাল থেকে সন্ধা অবধি স্বামীর বাড়ি ফিরতে ও চিকিৎসাসেবা নিতে না পেরে কোলের শিশু কন্যাকে নিয়েই ফিরে বিশ্বম্ভরপুরের ইসলামপুরে বর্তমানে থাকা পৈতৃক বাড়িতেই ফিরে গেলেন।
রবিবার সন্ধায় উপজেলার গুটিলা গ্রামের বাবুল মিয়ার নিকট স্ত্রীকে শারিরীক নির্যাতন,যৌতুক দাবির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এটা আমার ব্যাক্তিগত ব্যাপার।
রবিবার সন্ধায় উপজেলার গুটিলা গ্রামের অভিযুক্ত বাবুলের পিতা আব্দুল বারিক বলেন, আমার ছেলে আমার অবাধ্য, সে তার স্ত্রীকে শনিবার রাতে মারপিট করেছে আমরা বাঁধা দিলেও সে আমাদের কোন বাঁধা মানেনি।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied