ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে উজান ঘাঘড়া গ্রামস্থ বেলতলী মোড় হতে তাইজুল সাহাবের ফিশারিজের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. রতন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে চরপাড়ারর ইডেন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনের পাকা রাস্তার ওপর হতে মো. বাবুকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রিজ মোড় হতে শহীদকে, এসআই আবুল কাশেম, এসআই আশিকুল হাসান এবং এএসআই ইলিয়াছ খান থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আল আমিন, মো. আকছামুল হক হীরা, রোমানসহ মোট ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, ময়মনসিংহ নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালি থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / প্রীতি
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড