ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে আচরণবিধি লংঘনের দায়ে ৬ প্রার্থীকে জরিমানা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ২:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক-পরিবহন আইন-২০১৮ ভঙ্গের দায়ে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল এই জরিমানা করেন।

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী, ১০৪ জন সংরক্ষিত মহিলা ও ৪৮০ জন সাধারণ সদস্যসহ ৬৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান লঙ্ঘন করায় গতকাল দুপুরে গুনবতী ইউপিতে আওয়ামীলীগের চেয়ারম্যান ছৈয়দ আহাম্মদ ভূঞাকে ১০ হাজার টাকা এবং একই ইউনিয়নের ২ সংরক্ষিত ও ৩ সাধারণ সদস্য প্রার্থীসহ মোট ৬ প্রার্থীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

জরিমানা দেওয়া ইউপি সদস্যরা হলেন গুনবতী ইউপির ১নং ওয়ার্ডের মো: কামাল উদ্দীন, ২নং ওয়ার্ডের মো: মিয়া চান, ৫নং ওয়ার্ডের এনামুল হক এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রাজিয়া বেগম ও সাহেদা বেগম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, যারাই ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘন করবেন, তাদের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / প্রীতি

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে