ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দোহারে জলাতঙ্ক নিূমর্লের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৪:৩৬
ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জলাতঙ্ক নিূমর্লের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০শে ডিসেম্বর)সকাল ১১ টায় 
উপজেলা দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিমউদদীনের সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
 
এসময় ফিরোজ মাহমুদ বলেন, জলাতঙ্ক,একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে বলে এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক। এটি প্রাণিবাহিত র‌্যাবিস ভাইরাসঘটিত রোগ, রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। জলাতঙ্ক: ভয় নয়-সত্য জানুন।
 
বাংলাদেশেও বছরে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতিবছর প্রায় ২৫ হাজার গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে দেশে। রোগটি প্রতিরোধের লক্ষ্যে মানুষকে সচেতন করতেই গ্লোবাল অ্যালায়েন্স ফর র‌্যাবিস কন্ট্রোলের উদ্যোগে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে জলাতঙ্ক দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য—জলাতঙ্ক: ভয় নয়-সত্য জানুন।
 
এসময় উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রানী-সম্পদ কর্মকর্তা ডা.শামীম নাহার ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা