পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের এ্যানিমাল হেলথ ক্যাম্পেইন কর্মসূচি সম্পন্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( পবিপ্রবি) এ্যানিমাল সায়িন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ( ডিভিএম) লেভেল-৪, সেমিস্টার-২ শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জের অন্তর্গত বাহেরচর গ্রামে এ্যানিমাল হেলথ ক্যাম্পেইন করেন।
আজ ২১ডিসেম্বর,২০২১ রোজ: মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে ক্যাম্পেইন চলে দুপুর ১টা পর্যন্ত।
এসময় শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন মেডিসিন, সার্জারি ও অবসট্রাক্টিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সেলিম আহমেদ, অধ্যাপক মোঃ অানিসুর রহমান, অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক ডা. এসএম হানিফ ও ডা. দীপা রাণী পাল।
এ ব্যাপারে অধ্যাপক ড. মোঃ সেলিম আহমেদ বলেন, " বরিশালের প্রত্যন্ত এলাকার প্রাণিসেবার মান উন্নায়ন ও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের অংশ হিসাবে আমাদের এই এ্যানিমাল হেলথ ক্যাম্পেইন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিটিক্যালস কে পৃষ্ঠপোষকতা করায় ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত থাকবে।"
উল্লেখ্য এসময় অর্ধশতাধিক গরু সহ ছাগল, ভেড়া, হাঁসমুরগি ও পোশাপ্রাণির সুচিকিৎসা, খামারীদের সুপরামর্শ ও ফ্রি ঔষধ বিতারণ করা হয়।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
Link Copied