ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রে এক হোটেলে ছিলেন শাকিব-বুবলী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২১ বিকাল ৫:৫৯

ঢাকাই সিনেমার শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খান। তার হাত ধরেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বুবলী। এ পর্যন্ত ১০টি সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। সিনেমায় জুটি বাঁধা, সঙ্গে আরও কিছু কারণে শাকিব-বুবলীর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও তারা এটাকে কেবলই পেশাদার সম্পর্ক বলেই জানিয়েছেন।

গত বছর প্রবলভাবে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজে। সেটা হলো, বুবলীর অন্তঃসত্ত্বা। ‘বীর’ সিনেমার গান প্রকাশ্যে আসতেই এই গুঞ্জন নিয়ে মাতামাতি শুরু হয়। এরপর কয়েক মাস বুবলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। একেবারে অন্তরালে ছিলেন তিনি। পরবর্তীতে প্রকাশ্যে এলেও স্পষ্টভাবে কিছুই বলেননি।

বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের পর থেকে শাকিবের সঙ্গে তার দূরত্ব দৃশ্যমান। একসঙ্গে তাদেরকে সেভাবে দেখা যায়নি আর। মাঝে একটি সিনেমায় কাজ করলেও মেনে চলেছেন পেশাদারিত্ব।

অনেক দিন পর আবারও শাকিব-বুবলীকে একই স্থানে দেখা গেল। তবে সেটা দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। কিছুদিন আগে তারা দু’জনেই মার্কিন মুলুকে গেছেন। যদিও সেই যাত্রা ছিল একটি অনুষ্ঠানে অংশ নেওয়া। তবে সেই অনুষ্ঠান শেষে শাকিব এখনো যুক্তরাষ্ট্রেই রয়েছেন। অন্যদিকে বুবলী ফিরে এসেছেন দেশে।

সোমবার (২০ ডিসেম্বর) বুবলী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নিউইয়র্কের হিল্টন গার্ডেন ইন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফিরে দেখা যুক্তরাষ্ট্র, অনেক স্মৃতির দেশ।’

এদিকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খানের একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, হুডি ও ট্রাউজার পরে রয়েছেন তিনি। তার কাঁধে কালো ব্যাগ, চোখে সানগ্লাস। তবে ছবিতে তিনি নয়, সবার নজর পড়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা ভবনটি। কেননা যে ভবনের সামনে শাকিব দাঁড়িয়ে রয়েছেন, বুবলীর ছবিগুলোর সঙ্গে তা হুবহু মিলে যায়। অর্থাৎ শাকিবও হিল্টন গার্ডেনের সামনেই ক্যামেরাবন্দি হয়েছেন।

এরপরই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রে গিয়ে কি একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী? তবে কি তাদের মধ্যে দূরত্ব ঘুচে গেছে? পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও কি কাছাকাছি রয়েছেন এ জুটি? এসব প্রশ্নের উত্তর থাকছে ধোঁয়াশায়।

কেননা, যুক্তরাষ্ট্রে তারা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য গেছেন। দেশের আরও অনেক তারকাই আয়োজনটিতে সামিল হয়েছেন। হতে পারে, সেই অনুষ্ঠান কর্তৃপক্ষই অতিথিদের জন্য হোটেলটি বুক করেছিল।

প্রসঙ্গত, শাকিব ও বুবলী সর্বশেষ একসঙ্গে কাজ করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।

এমএসএম / এমএসএম

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

ব্র্যান্ড জগতে নতুন ভাবে উপস্থাপন করলেন ফারিহা

প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা”

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

নিজের কাজ দিয়েই জায়গা করে নিচ্ছেন পরশমণি

কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’