রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী ও নাটোরের একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের তিনজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।
গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ মঙ্গলবার এই ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর একজন, জয়পুরহাটের চারজন এবং বগুড়ার তিনজন রয়েছেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে দশমিক ৯৬ শতাংশ, জয়পুরহাটে ৪ দশমিক ৭৬ শতাংশ এবং বগুড়ায় ৩ দশমিক ৭০ শতাংশ।
প্রীতি / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’