বশেমুরকৃবিতে কর্মরতদের সাথে উপাচার্যের মতবিনিময়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃ) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।
দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান এবং আস্থা রাখার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, দ্বিতীয় মেয়াদের পরবর্তী চার বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি এবং শিক্ষা ও গবেষণার মানকে বিশ্বমানে উন্নীত করণে স্ব স্ব অবস্থান থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের আন্তরিক সহযোগিতা কামনা ককরছি।
মতবিনিময় সভায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন মোল্লা, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মো. আরিফুর রহমান মণ্ডল প্রমুখ।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied