ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউপি নির্বাচনে দোহার-নবাবগঞ্জ ব্যবহৃত হবে ইভিএম


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ৩:২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেনের বরাত দিয়ে এই নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ইভিএম মেশিন ব্যবহারের কথা নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু।
 
ইভিএমের ব্যবহার এর আগে জাতীয় নির্বাচন ও বেশ কিছু নির্বাচনে ব্যবহার হলেও দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কখনই ব্যবহার করা হয় নি। ফলে ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহৃত হবে ইভিএম। দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের পরিচয় হবে নতুন প্রযুক্তির সাথে।
ইভিএমে ভোট নিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাধারন মানুষের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইভিএমে ভোট নিয়ে পূর্বে অনেক বিতর্ক তৈরি হলেও দোহার ও নবাবগঞ্জের অনেকে বিষয়টাকে দেখছেন ইতিবাচক ভাবেই।
 
দোহারের নয়াবাড়ি ইউনিয়নের আরিফ মাহমুদ মনে করেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আমাদের খুশি মনেই মেনে নিতে হবে। আর ইভিএমে ভোট দেয়া ব্যালট পেপারে ভোট দেয়ার চেয়ে সহজ বলে তিনি মনে করেন।
 
তবে ইভিএম নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও আছে। দোহারের জয়পাড়া বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, জনমতের ভিত্তিতে নয়, নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতেই ইভিএমের ব্যবহার। ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ভোট অনুষ্ঠান সম্ভব নয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন