দৌলতখানে ট্রলি চাপায় বিজিবি সদস্য নিহত
ভোলার দৌলতখানে ইট বোঝাই ট্রলির চাপায় আবদুল খালেক (৬৫) নামে (অব:) এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় দৌলতখান নৈমুদ্দিন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মালের ছেলে ।
স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে নৈমুদ্দিন বাজারের দ্বীন ইসলাম স্টোরের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট ভাই আবদুল মালেকের সাথে কথা বলছিলেন। এ সময় ওই সড়কে একটি ট্রাক ও ইটবোঝাই ট্রলি মুখোমুখি হলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবদুল খালেক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাক ও ঘাতক ট্রলিটিকে দুই ড্রাইভারসহ আটক করে। খবর পেয়ে থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ট্রলি ও উভয় চালককে থানা হেফাজতে নিয়ে আসে।
দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, পুলিশ ঘাতক ট্রাক ও ট্রলি দুটি জব্দ ও চালক মাইনুউদ্দন ও শামসুউদ্দিনকে আটক করেছে। মামলা রুজুসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার