গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
২২ ডিসেম্বর বুধবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি পতিপালন বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন ও গজারিয়া উপজেলা নির্বাচন অফিস।উক্ত মতবিনিময় সভায় ৭ টি ইউনিয়ন এর ৩৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ৭টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৩৮ জন, মেম্বার পদপ্রার্থী ২৩৬ জন ও মহিলা মেম্বার পদপ্রার্থী ৮১ জন। অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ স্থানীয় সরকার এর উপ- পরিচালক জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ বশির আহমেদ, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ আব্দুল কাদির মিয়া, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) জনাব মিনহাজ-উল-ইসলাম, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু তালেব, নির্বাচনী রিটানিং অফিসারগণ, স্থানী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান