ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

খেলার ৩৬ ঘণ্টা আগেই ফাঁস আর্জেন্টিনার স্কোয়াড!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৫:৯

কোপা আমেরিকা এখনো মাঠেই গড়ায়নি। আর আগেই আর্জেন্টিনা দলের চিলি ম্যাচের স্কোয়াড আর একাদশ চলে এল ইন্টারনেটে!

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, আগের ম্যাচের একাদশকেই চিলির বিপক্ষে মাঠে নামাবেন কোচ লিওনেল স্ক্যালোনি। গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি করোনা নেগেটিভ হলেও কোচ লিওনেল স্ক্যালোনি প্রথম ম্যাচে আস্থা রাখবেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজের ওপর।

রক্ষণে সেই নিকলাস অটামেন্ডি সুযোগ পাচ্ছেন, চোটের কারণে থাকবেন না ক্রিশ্চিয়ান রোমেরো। অটামেন্ডি দলে আসায় আরেক ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও জায়গা পাচ্ছেন না প্রথম ম্যাচে। মাঝমাঠে পরীক্ষিত তিন সেনানী রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস আর জিওভানি লো সেলসোর ওপরই ভরসা আর্জেন্টাইন কোচের। আর আক্রমণভাগে জায়গা হয়নি আনহেল ডি মারিয়ার, তার জায়গা নিয়েছেন নিকো গঞ্জালেজ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে স্ট্রাইকার হিসেবে থাকবেন লাওতারো মার্টিনেজ।

আগামী সোমবার ভোর রাত তিনটায় কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশন শুরু হবে। চিলির বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচ দেখা যাবে সনি টেন ২ ও সনি সিক্সে।

 

উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার ফাঁস হওয়া একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ;
গনজালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়েরতা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনা;
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো;
লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও নিকোলাস ‘নিকো’ গনজালেজ।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড