ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সবজি ব্যবসায়ীর মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১:৫৩
মানিকগঞ্জের সিংগাইরে অটোবাইকের সাথে চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই সবজি ব্যবসায়ী বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস আলী সাভারের তেতুলঝোড়া এলাকায় থেকে সবজির ব্যবসা করতেন।  সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে সকালে অটোবাইকে সবজি নিয়ে তিনি তেতুলঝোড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সাথে জড়িয়ে যায়। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ