হরিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে ৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানসূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে গুড় তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুর পাড়া গ্রামের সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের
রমজান মিয়াকে ৪ হাজার টাকা এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে তারা গুড় তৈরি করছেন। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চারমন গুড় তৈরি করছেন তারা।
সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক স্যারের নির্দশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার ৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তারা ভেজাল গুড় তৈরি করতে ছিলো।
অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটিলিয়নের সদস্যরা ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied